কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ এ ০৩:২৬ PM
ইতিহাস ও কার্যাবলী
কন্টেন্ট: পাতা
দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তত্কালীন রেল, নৌ ও সড়ক পরিবহন খাতের সমন্বয়ে যোগাযোগ মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায় জাতীয় স্বার্থে যোগাযোগ মন্ত্রণালয়কে পুনর্বিন্যাসপূর্বক বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৮ সালের জানুয়ারি মাসে বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয়কে ‘‘নৌ-পরিবহন মন্ত্রণালয়’’ হিসেবে নামকরণ করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য প্রধান কার্যাবলি:
- নদী বন্দর, সুমদ্র বন্দর ও স্থল বন্দর সমূহের ব্যবস্থাপনা, উন্নয়ন ও সংরক্ষণ;
- বাতিঘর ও বয়া বাতি ব্যবস্হাপনা, সংরক্ষণ ও উন্নয়ন;
- নাব্যতা রক্ষা কল্পে নৌপথ ড্রেজিং, নিরাপদ নৌ-চলাচলের জন্য বয়া লাইটেড নির্দেশিকা পিসি পোল স্থাপন;
- নৌ-বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা;
- অভ্যন্তরীণ নৌপরিবহন ও জাহাজ চলাচল, মেরিন সার্ভিসেস এবং নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ;
- যান্ত্রিক নৌযান ব্যবস্হাপনা ও নিয়ন্ত্রণ;
- নৌযান সার্ভে ও রেজিস্ট্রেশন;
- সামুদ্রিক জাহাজ চলাচল ও নেভিগেশন, নৌ-বাণিজ্য জাহাজ সম্পর্কিত প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ;
- মূল ভূখণ্ড ও দ্বীপসমূহের মধ্যে এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল ব্যবস্হাপনা ও রক্ষণাবেক্ষণ;
- মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/ সংস্থা সংক্রান্ত বিষয়াবলী সমন্বয়;
- বন্দর ব্যবস্থাপনা, নৌপরিবহন ব্যবস্থাপনা এবং এ সংশ্লিষ্ট বিষয়ে আইন, বিধিমালা ইত্যাদি প্রণয়ন;
- আন্তর্জাতিক সংস্হাসমূহের সাথে যোগাযোগ এবং এ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দেশ ও বিশ্ব সংস্থার সাথে চুক্তি ও স্মারক সম্পাদন;
- মন্ত্রণালয়ের আওতাভূক্ত কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ সম্পর্কিত বিষয়াদি নির্ধারন;
- মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার বাজেট প্রণয়ন, অডিট নিস্পত্তিকরণ, মামলা-মোকদ্দমা পরিচালনা সংক্রান্ত কার্যক্রম সম্পাদন এবং বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন;
- মেরিন ক্যাডেট এবং নাবিক প্রশিক্ষণ ও সনদ প্রদান এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি;
- IMO সহ বিভিন্ন মেরিটাইম আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্বকরণ।